ক্রিকেট

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

ফাইল ছবি

আসন্ন টি২০ বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার এ সিদ্ধান্ত জানায়।

পোস্টে বলা হয়,  ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার টিটোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে। একই সঙ্গে সরকার স্পষ্ট করে জানিয়েছে, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান ক্রিকেট দল।'

তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত তার কারণ জানায়নি পাকিস্তান সরকার।

গ্রুপ ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন