দেশের বাজারে এক দিনে দুইবার কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম । সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার ( ২ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। এ প্রেক্ষিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাজুস। স্বর্ণের নতুন দাম আগামীকাল আজ বিকেল থেকে কার্যকর করা হবে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১ হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের এ দামের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ট্যাক্স এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।
সর্বশেষ আজ সকালে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস। সকালে স্বর্ণের দাম কমানো হয়েছিলো ৬ হাজার ৫৯০ টাকা।
আই/এ