বদলে গেলো র্যাবের নাম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। র্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ এসআইএফ রাখা হয়েছে। আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম শুরু।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা আজ থেকে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) র্যাবের নতুন নাম অনুমোদন দিয়েছেন। আদেশ জারির পর এ নামে কার্যক্রম নতুনভাবে শুরু হবে। পোশাকও পরিবর্তন হবে। আগামী সপ্তাহ থেকেই নতুন পোশাকে দেখা যেতে পারে।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে খুব ভালোভাবে নির্বাচন হবে, এ ক্ষেত্রে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর হবে।
তিনি বলেন, টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে। এখন পুলিশের মনোবল, কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। সুতরাং নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না।
এমএ//