জাতীয়

এবার একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু, ববিতাসহ ১০ জন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল জানিয়েছেন, চলতি বছরের একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চু, অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতাসহ ১০ জন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন