বিএনপি

জাপানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী তাকাইচিকে তারেক রহমানের অভিনন্দন

ফাইল ছবি

জাপানের সংসদীয় নির্বাচনে চূড়ান্ত বিজয়ের জন্য  প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং তার দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তারেক রহমান এ অভিনন্দন জানান।

তিনি বলেন, এই ফলাফল গণতান্ত্রিক অংশগ্রহণ এবং জবাবদিহিতামূলক নেতৃত্বের প্রতি জাপানি জনগণের আস্থার প্রতিফলনজাপান আবারও প্রমাণ করলো  বিশ্বাসযোগ্য নির্বাচন কীভাবে স্থিতিশীলতা, দিকনির্দেশনার স্বচ্ছতা এবং প্রতিষ্ঠানের প্রতি জনগণের নতুন আস্থা তৈরি করতে পারে।

তারেক রহমান বলেন, বাংলাদেশ যখন  জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই মুহূর্তটি গনতন্ত্রকামী মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে যখন নাগরিকদের স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের অনুমতি দেওয়া হয়,তার ফলাফল রাজনৈতিক সম্পৃক্ততা নির্বিশেষে একটি জাতিকে শক্তিশালী করে। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন একটি দেশের অগ্রগতির ভিত্তি, নাগরিকদের ভবিষ্যত গঠনে এবং শাসনের বৈধতা নিশ্চিত করার ক্ষমতা প্রদান করে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন বলে, প্রধানমন্ত্রী তাকাইচির নেতৃত্ব জাপান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও গভীর করবে এবং সমগ্র এশিয়ায় শান্তি,সমৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিতে ভূমিকা রাখবে

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন