পাবনায় জামায়াতের গণমিছিল ও পথসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা-৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সমর্থিত নেতাকর্মীদের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ই ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলার আলহাজ্ব টেক্সটাইল মিলস স্কুল মাঠে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভা শেষে দলের নেতাকর্মীরা একটি গণমিছিল বের করেন। মিছিলটি আলহাজ্ব টেক্সটাইল মিলস স্কুল মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। এসময় শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে পথ সভায় বক্তব্য প্রদান করেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, জামায়তে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গোলাম রব্বানী খান জুবায়ের , ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর ড.নুরুজ্জামান প্রামানিক, জামায়াতের সেক্রেটারী সাইদুল ইসলাম, আটঘরিয়া উপজেলার সাবেক আমীর মাওলনা আমিরুল ইসলাম, পৌর আমীর গোলাম আজম খান,ঈশ্বরদী উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খানসহ অনেকেই।
আই/এ