রাজনীতি

ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তারা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। এই সময় জাইমা রহমানও তাদের সঙ্গে ছিলেন। পরিবারের সদস্যরা কেন্দ্রে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় কেন্দ্র এলাকায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় ছিল।

তারেক রহমান ভোট প্রদান শেষে সংক্ষিপ্ত সময় কেন্দ্রে অবস্থান করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এদিকে, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়া একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন