রাজনীতি

এই চক্রান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো : জামায়াত

ভোটের ফলাফল নিয়ে যড়যন্ত্রের অভিযোগ তুলে দেশবাসীকে সঙ্গে নিয়ে এই চক্রান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোট সংক্রান্ত অভিযোগ দায়েরের পর এ হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। ১৪০০ শহীদ হয়েছেন, এই ধরনের আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েমের জন্য নয়। আমরা আগেও বলেছি ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। দেশবাসীকে সঙ্গে নিয়ে এই চক্রান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। প্রয়োজনে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে

জুবায়ের অভিযোগ করেন, “ভোট গণনার কাজে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেনরিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং ইসির সদস্যরা, তারা নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে অস্বাভাবিকভাবে বিলম্ব করছেন। ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে দায়িত্বরত এজেন্টদের কাছ থেকে পাওয়া শিট অনুযায়ী রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফলাফল ঘোষণা করার কথা ছিল, কিন্তু তা হয়নি।

তিনি দাবি করেন, কিছু আসনে প্রথমে যে শিটে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেছেন কিছু সময় পর সেটি পরিবর্তন করা হয়েছে। তার অভিযোগ, ঢাকা-১৭ আসনে এ ধরনের ঘটনা ঘটেছে এবং কমপক্ষে আটটি আসনে একইভাবে পরিবর্তন আনা হয়েছে।

তিনি আরও বলেন, “কর্মকর্তারা ভুলের কথা বলে ফলাফল চেঞ্জ করেছেন এবং এসব আসনে কাটাকাটি করে পাঁচ হাজার ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য।

এ জামায়াত নেতা অভিযোগ করেন, “একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টরা ষড়যন্ত্রমূলকভাবে জড়িত। সারাদেশের আসন নিয়ে পর্যবেক্ষণ ও পর্যালোচনায় একই ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্রের চিত্র পাওয়া যাচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন