রাজনীতি

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের জয়

ঢাকা-১১ আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। ফলে নাহিদ ইসলাম ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।

শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্র জানা গেছে, পোস্টাল ভোটসহ মোট ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৫১৭টি, ফলে বৈধ ভোট দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার ৮৫৩। ভোট পড়ার হার ছিল প্রায় ৪৫ শতাংশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন