রাজনীতি

ঢাকা-৯ আসনে বিপুল ভোটের ব্যবধানে হাবিবুর রশিদের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে তার এই বিজয় নিশ্চিত হয়।

ঘোষিত ফল অনুযায়ী, হাবিবুর রশিদ হাবিব মোট ১ লাখ ১১ হাজার ২১২টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাভেদ রাসিন পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৫২।

এই আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ ইফতেখার আহসান পেয়েছেন ২৫ ভোট।

ঢাকা-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন