তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মোদি
বাংলাদেশের সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের প্রেক্ষাপটে দলটির নেতা তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের যাত্রায় ভারত সবসময় পাশে থাকবে।
একই বার্তায় দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।
এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানায়। পাশাপাশি দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা সংক্রান্ত যৌথ লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানানো হয়।
এদিকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ভারত সরকারও।
এসি//