দেশজুড়ে

পরাজিত হয়েও বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন শিশির মনির

সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের নির্বাচনে পরাজিত হলেও বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি দিরাই উপজেলার দাউদপুরে বিজয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে এই শুভেচ্ছা জানান।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াতের শিশির মনিরের। নির্বাচনি প্রচারণার সময় এক সভায় শিশির মনির ঘোষণা দিয়েছিলেন—হেরে গেলেও তিনি বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যাবেন।

প্রতিশ্রুতি অনুযায়ী তিনি বলেন, “আমরা দুর্গম এই অঞ্চলের উন্নয়ন করবো বলেই নির্বাচনে অংশ নিয়েছিলাম। আর আমি নির্বাচনকালীন বক্তব্যে বলেছিলাম হেরে গেলেও বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবো। আমি সেটাই করেছি। এই দুর্গম অঞ্চলের উন্নয়নের জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবো।”

শিশির মনির ফুল নিয়ে গেলে দুই প্রার্থী পরস্পরকে মিষ্টিমুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন