ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত জানালেন ইসি আনোয়ারুল
১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রসঙ্গিক। তবে কোন অভিযোগকারীর আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই । আদালতের নির্দেশ পেলে ভোট পুনঃগণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, গেজেট প্রকাশে কমিশন কোনো তরিঘড়ি করেনি। আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে।
ইসি আনোয়ারুল বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।
শপথের বিষয়ে তিনি আরও বলেন, ভোট গণনা ও ফল প্রকাশের পর থেকে ৩ দিনের মধ্যে যদি স্পিকার শপথ না পড়ান সেক্ষেত্রে সিইসি শপথ পড়াবেন। কবে কখন শপথ অনুষ্ঠিত হবে এটা এখনো অফিসিয়ালি ইসি অবগত না।
শেরপুর-৩ আসনের নির্বাচনের ব্যাপারে এখনো কমিশন সিদ্ধান্ত নেয়নি। কমিশন সিদ্ধান্ত নিলে জানানো হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল।
আই/এ