বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
বগুড়া-৬ আসন ছেড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী এ আসনে পরবর্তীতে উপ নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তারেক রহমান লিখিতভাবে এই আসন ছেড়ে দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন তারেক রহমান। আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন বিজয়ী প্রার্থী। সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আই/এ