রাজনীতি

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থান হবে : গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ না হলে  বাংলাদেশ আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হবে

সোমবার (১৬ ফেব্রুয়ারি)  বিকালে বায়তুল মোকারমের উত্তর গেটে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে যেসব আসন নিয়ে আপত্তি জানানো হয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতা শেষ করে দিয়েছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে নির্বাচন কমিশনকে সেখানে কোনো টালবাহানা ছাড়াই তদন্ত করতে হবে। অনিয়মের নির্বাচনে জিতে হামলা ধর্ষণ আমাদের আবার ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে।

তিনি  বলেন, গণভোটে না ভোট ও ধানের শীষের ভোট সমান হয়েছে অনেক কেন্দ্রে।  বিএনপি না ভোটের ক্যাম্পেইন করেছে। নির্বাচনের পর পেইড বুদ্ধিজীবীরা বলছে সরকার মানতে বাধ্য নয়।

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ভোট ডাকাতদের পরিচয় প্রকাশ হয়ে গেছে। তাদের কাছ থেকে পাওনা বুঝে নেবো। হাদি হত্যার বিচারে পদক্ষেপ নিন। সংস্কারে হ্যাঁ ভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে জুলাই শক্তি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন