জাতীয়

বই মেলা শুরুর তারিখ ঘোষণা

অমর একুশে বইমেলার তারিখ পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার বই মেলা শেষ হবে আগামী ১৫ মার্চ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়

সিদ্ধান্ত অনুযায়ী,  যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেই ভিত্তিতে সেদিন সন্ধ্যা ৬টায় লটারিরর ভিত্তিতে স্টল বরাদ্দ দেওয়া হবে।

আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করা লাগবে না বলেও জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। এবারের বই মেলায় কোন স্টল ভাড়া লাগবে না বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন