দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্পের আঘাত অনুভূত হয়েছে। এ ঘটনায় সিলেট ও তার আশপাশের অঞ্চল কেঁপে উঠেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এর উৎপত্তি বলে জানিয়েছে ইএমএসসি।
এদিকে, মাই আর্থকোয়েক অ্যালার্ট জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সিলেটের ছাতকে এবং এর গভীরতা ছিল ৬২৬ কিলোমিটার।
এ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এসি//