জাতীয়

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন

নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়তী ইমাম মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে সরকার। তবে এই সম্মানি কত টাকা তা এখনও নির্ধারণ করা হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফটকে এ তথ্য জানান প্রধামন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি বলেন,  সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে৷ পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সম্মানী চূড়ান্ত করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব ছালেহ শিবলী বলেন, আজ ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরোনো কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন