জাতীয়

পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল দ্রুতই নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন

অস্ত্রের লাইসেন্স নিয়ে মন্ত্রী বলেন,  বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আবারও যাচাই করা হবেএগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটা সরকার খতিয়ে দেখবে। 

তিনি বলেন, লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।

তিনি আরও বলেন, দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এ অস্ত্র উদ্ধার হবে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেটি অবশ্যই পুনরুদ্ধার করতে হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, তবে জবাবদিহি নিশ্চিত করা হবে। সরকারি নিয়োগ লটারিতে হয় না। সার্ভিস রেকর্ড, দক্ষতা ও জেলার উপযোগিতা বিবেচনায় পদায়ন করতে হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন