বিসিবি’র গেম ডেভলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। গেল ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আসিফকে গেম ডেভলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণাপত্র প্রকাশিত হয়নি।
এর আগে এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় দায়িত্ব পান আসিফ।
ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত হয়ে বিসিবিতে পরিচালক পদে এসেছিলেন ইশতিয়াক সাদেক। দায়িত্ব পাওয়ার কিছু মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। তবে তার পদত্যাগপত্র এখনও বিসিবি গ্রহণ করেনি।
এমএ//