দেশজুড়ে

ধর্ষণ মামলার ছেলে আদালতে হাজির না হওয়ায়, বাবা-মা কারাগারে

ধার্য্যকৃত তারিখে ধর্ষণ মামলার প্রধান আসামি আদালতে হাজির না হওয়ায় তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক। আসামিরা হলেন, মইদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী অজিফা বেগম (৫০)। তাদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন (২১) মামলার প্রধান আসামি। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে। লালচাঁনের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগে মামলায় তার বাবা মা আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে রাজশাহীর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট লালচাঁন এক কিশোরীকে (১৪) ধর্ষণ করেন। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর পরিবার বিষয়টি লালচাঁনের বাবা-মাকে জানান। কিন্তু তারাও ছেলের পক্ষ নিয়ে কিশোরীর বাবা মা কে তাড়িয়ে দেন। এ ঘটনায় ওই বছরের ১২ জুন আদালতে চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

 আদালত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ওই কিশোরী একটি কন্যা সন্তানের মা হয়েছে। মামলা দায়েরের পর লালচাঁন গ্রেপ্তার হয়েছিলেন।  ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় নবজাতক শিশুটি ধর্ষণের কারণেই হয়েছে। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন পান। এরই মধ্যে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

 আসামিপক্ষের আইনজীবী আব্দুস সবুর জানিয়েছেন, ‘ধার্য্য তারিখে আসামি লালচাঁন আদালতে হাজির হননিঅন্য আসামিরা হাজির ছিলেন। আদালত তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। আদেশের সময় আদালত তাদের ছেলেকে হাজির করতে বলেছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন