জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া রাষ্ট্রব্যবস্থায় গণতন্ত্রের ভিত মজবুত করতে এবং একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় একটি হাফেজিয়া মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

নিজ নির্বাচনী এলাকায় এসে মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন এই প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে সবসময় শরিক হতে পারি।'

তিনি বলেনঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ঋণী। তারা বরাবরই আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। তাদের সেই সমর্থনের কারণেই আজ আমি দেশের সেবা ও উন্নয়ন কাজ করার সুযোগ পেয়েছি। এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আমি ঠাকুরগাঁওবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি

জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রী যা বলেছেন, সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত হবে। এখন তো বিষয়টি আদালতে রয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন