রাজনীতি

মানুষ বলছে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে : ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন,  আমরা যেখানেই যাচ্ছি, লোকেরা বলছেনআপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে  জেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, যদিও জামায়াতে ইসলামীর জীবনে আমাদের এই অর্জন সংসদীয় রাজনীতিতে এই মাপে এই প্রথম। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি

তিনি বলেন,  এবারের নির্বাচনে তিনটি লাভ হয়েছে, প্রথম লাভ হয়েছে যে এই প্রথম বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। দ্বিতীয় লাভ হলো, এই প্রথম প্রধান বিরোধী দলের জায়গাটা আল্লাহতাআলা আমাদের দান করেছেন। তৃতীয় লাভ হলো, এবার আমরা ছয়টি শক্তির বিরুদ্ধে সমান্তরাল লড়াই করেছি

তিনি আরও বলেন, ১০-১২ হাজার পর্যন্ত ভোটের ব্যবধানে জামায়াত জোটের যাদেরকে হারানো হয়েছে, এটা ইচ্ছাকৃত। দুএক জায়গায় ঘোষণা দিয়ে তারপরও ব্যবধান করে দেওয়া হয়েছে। এমনকি স্পর্শকাতর জায়গাগুলোতেও তারা সেটা লক্ষ করেছেন

শফিকুর রহমান বলেন, ‘এখন আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটা জায়গাও যেন এবার খালি না থাকে। সেই জায়গাগুলোতে এই নির্বাচনে যাঁরা জীবন বাজি রেখে আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সমাজের সেসব জায়গা থেকে ভালো লোকগুলোকে বের করে এনে তাঁদের হাতে আমরা সেই জায়গাগুলো তুলে দিতে চাই

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন