ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চলবে : আইআরজিসি
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, ইসরায়েলের উপর ইরানের আক্রমণ এবং এ অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তাদের হামলা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এদিকে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইরানের সরকার বলছে যদিও ইসরাইল একটি অত্যন্ত শক্তিশালী আক্রমণ করেছে তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারা প্রথম ধাপের হামলা ঠেকিয়ে দিয়েছে। জনগণ চাইলে নিরাপদ স্থানে যাওয়ার জন্য এক শহর থেকে অন্য শহরে যেতে পারে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।
প্রতিবেদনে বলা হয়, দেশটির সরকার ইসরাইলের আক্রমণকে ব্যর্থ বলে দাবি করছে। কারণ এ হামলায় তাদের নেতৃত্বের কোন ক্ষতি হয়নি। এমনকি আমেরিকা আশা করেছিল হামলার পর খামেনি বিরোধীরা রাস্তায় নেমে আসবে কিন্তু ইরানে তেমন কোন ঘটনা ঘটেনি।
আই/এ