ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ এবং বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি জানিয়েছেন। আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি। কিন্তু এটি খুব বড় কোনও সমস্যা নয়।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে তিনি বলেছেন, “আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।” তবে হামলায় তাদের দুজন কমান্ডার নিহত হয়েছেন।
এদিকে ইরানের টেলিভিশন চ্যানেল আই আলম জানিয়েছে, দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কিছুক্ষণের মধ্যেই ভাষণ দিবেন।
আই/এ