আন্তর্জাতিক

দুবাইয়ে ইরানের হামলা : আহত ৪

দুবাইয়ের পাম জুমিরাহ এলাকায়  মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে চারজন আহত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলো জাজিরা দুবাই মিডিয়া অফিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থলটি সুরক্ষিত করা হয়েছে। দুবাই সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে যে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

মিডিয়া অফিস জানিয়েছে,এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

জনসাধারণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে দুবাই সরকার।

হামলার বিষয়টি নিশ্চিত করে ইরানী গণমাধ্যম বলছে দুবাইয়ে হামলা চালানো হয়েছে। তবে হামলার লক্ষ্য সম্পর্ক সস্পষ্ট কোন তথ্য দেয়নি ইরান।

প্রসঙ্গত, দুবাইয়ে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন