ধর্ম

চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মিজানুর রহমান আজহারী

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারী।

রোববার (০১ মার্চ) তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা।’

তিনি আরও লেখেন, ‘হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।’

প্রসঙ্গত, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে গেল শনিবার দেশটিতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সামরিক, বিচার ও গোয়েন্দা কাঠামোর উপর ছিল আয়াতুল্লাহ আলী খামেনির পূর্ণ প্রভাব। তার একটি নির্দেশেই বদলে যেত রাষ্ট্রের কৌশল, আঞ্চলিক রাজনীতি, এমনকি যুদ্ধের সমীকরণ।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন