বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। তবে এই সিদ্ধান্ত ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
সোমবার (০২ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
সেখানে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু বন্ধ করেছে। এই সিদ্ধান্ত মূলত সেইসব দেশের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি বলে বিবেচিত হয়।
তবে ভিজিটর ভিসার আবেদন চালু থাকবে বলে জানানো হয়েছে। প্রভাবিত দেশের নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। পাশাপাশি ভিসা সাক্ষাৎকার নির্ধারণ প্রক্রিয়াও চলমান থাকবে।
আরও তথ্য পাওয়া যাবে: https://ow.ly/7b6C50YnR5u
এসি//