ইরানে হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যোগ দেবে না যুক্তরাজ্য : স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আমরা ইরানে মার্কিন-ইসরায়েলি আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমেরিকার অনুরোধের প্রেক্ষিতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছি, তবে সেগুলি প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে।
সোমবার (২ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সংসদে এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
স্টারমার বলেন, হামলায় অংশ না নিলেও যুক্তরাজ্য এ অঞ্চলে তার প্রতিরক্ষামূলক পদক্ষেপ অব্যহত রাখবে।
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতির বিষয়ে তিনি বলেন, আমাদের সিদ্ধান্তের ভিত্তি হল দীর্ঘস্থায়ী বন্ধু এবং মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশদের জীবন রক্ষা করা।
প্রধানমন্ত্রী বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড ইরানকে এই অঞ্চলে আরও বেপরোয়াভাবে সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে উস্কানি দিয়েছে।খামেনির মৃত্যু ইরানকে এই হামলা চালানো থেকে বিরত রাখতে পারবে না। ইরান এ অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠছে।
তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র-ছোড়ার ক্ষমতা ধ্বংস করার জন্য ফ্রান্স এবং জার্মানিও তাদের ঘাঁটি আমেরিকাকে ব্যবহার করবার অনুমতি দিতে প্রস্তুত।
আই/এ