ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা বন্ধ
দেশে চলমান গ্যাস সংকটের কারণে গত বুধবার থেকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করেন কারখানাটির প্রকল্প পরিচালক সাইদুর রহমান।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, নরসিংদীর পলাশে অবস্থিত এই সারকারখানায় দৈনিক দুই হাজার ৮৪০ মেট্রিক টন উৎপাদন সক্ষমতা রয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন দুই হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সার কারখানার সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর।
সার কারখানাটির গুদামে বর্তমানে ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে। কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তবে ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়।
প্রসঙ্গত, গ্যাস সংকটে গৎ বুধবার থেকে দেশের আরও কিছু সার কারখানা বন্ধ রয়েছে।
আই/এ