ট্রেনে ঈদযাত্রা
আজ বিক্রি হবে ১৭ মার্চের টিকিট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার (০৭ মার্চ) পাওয়া যাবে ১৭ মার্চের টিকিট। যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হবে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।
গেলো ২৪ ফেব্রুয়ারি অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের জন্য টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল ৮ মার্চ এবং ৯ মার্চ বিক্রি হবে ১৮ মার্চ ও ১৯ মার্চের ট্রেনের টিকিট। এছাড়া, ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন বিক্রি হবে ২৩ মার্চের টিকিট। এরপর ১৪ থেকে ১৯ মার্চ পর্যন্ত প্রতিদিন পর্যায়ক্রমে ২৪ থেকে ২৯ মার্চের টিকিট ছাড়া হবে।
এমএ//