আন্তর্জাতিক

‘প্রতিবেশীদের ওপর হামলা চালাবে না ইরান’

প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আগে কোনো ধরনের হামলা শুরু না হলে ইরানও তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে না বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার (০৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

ভিডিও বার্তার শুরুতে পেজেশকিয়ান যেসব প্রতিবেশী দেশ আগ্রাসনের শিকার হয়েছে, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে ক্ষমা প্রার্থনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো আক্রমণ চালানোর পরিকল্পনা নেই। বরং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিতে চান তারা।

পেজেশকিয়ান আরও জানান, সশস্ত্র বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে—ইরান আগে আক্রান্ত না হলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর হামলা করবে না।

তিনি সতর্ক করে বলেন, যারা বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের ওপর আক্রমণের পরিকল্পনা করছে, তাদের সাম্রাজ্যবাদী শক্তির হাতের পুতুল হয়ে না যাওয়ার আহ্বান জানানো উচিত।

একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে সমর্থন করাকে সম্মান বা স্বাধীনতার পথ হিসেবে দেখা ঠিক নয়।

 

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন