আন্তর্জাতিক

ইরানের ইস্পাহান প্রদেশে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ৮ জন নিহত

ছবি: আল জাজিরা

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

শনিবার (০৭ মার্চ) ইরানের তাসনিম নিউজ এজেন্সি–এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল জাজিরা ।

ইস্পাহান প্রদেশের গভর্নরের কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আকবর সালেহি বলেন, “এই সন্ত্রাসী হামলায় এক নারীসহ অন্তত আটজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধবিমান ইস্পাহান শহরসহ প্রদেশটির আরও সাতটি শহরের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এসব হামলায় ইস্পাহান শহরের পাশাপাশি লেঞ্জান ও বোরখার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সালেহির ভাষ্য অনুযায়ী, হামলার ফলে অন্তত ৮০টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন