ইরান একাই কাঁপিয়েছে এক ডজন দেশ!
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক অভিযানের এক সপ্তাহ পূর্ণ হয়ে আজ অষ্টম দিন চলছে, এর মধ্যেই ইরান একাই অন্তত এক ডজন দেশের বিরুদ্ধে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে তুরস্ক, আজারবাইজান, ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে সংঘটিত হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, এসব সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যসহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
তাদের ধারণা, ইরানের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিবেশেও উদ্বেগ বাড়াতে পারে।
পর্যবেক্ষকরা বলছেন, ইরানের সামরিক কর্মকাণ্ডের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হচ্ছে।
একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি শাসনব্যবস্থা সুযোগ পেলেই নিজেদের প্রভাব বিস্তার এবং কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য আগ্রাসী নীতি অনুসরণ করে চলেছে।
সূত্র: রোয়া নিউজ
এসি//