রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতারা হলেন, শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)।

মঙ্গলবার (১০ মার্চ) ভোরে বঙ্গভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. শাহিন জানান, রাত ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন নিচ্ছিলো। এমন সময় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢামের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ দুটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন