দেশজুড়ে

দেড় হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের সিংড়া উপজেলায় দেড় হাজার লিটার জ্বালানি তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার টুলুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী আসাদ আলী-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টুলুর মোড়ে আসাদ আলীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, তিনি অভিনব কৌশলে অবৈধভাবে প্রায় দেড় হাজার লিটার তেল মজুদ করে রেখেছেন এবং তা বাড়তি দামে বিক্রি করছিলেন।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মজুদ রাখা তেল নির্ধারিত দামে বিক্রি করবেন—এ মর্মে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন