দেশজুড়ে

নির্বাচনী কালির দাগ শুকানোর আগেই ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ  প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কালির দাগ শুকানোর আগেই মানুষের হাতে ২৮ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায়  পঞ্চগড়ের বোদা মডেল সরকারি পাইলট স্কুল কলেজ মাঠে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ আজাদ বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেয়া ফ্যামিলি কার্ড নিয়ে অনেক দলের বড়বড় নেতারা ভেংচি কেটে নানান কথা বলেছিলেন। কিন্তু বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই ২৮ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করেছেন, এখন সেইসব নেতারা কি বলবেন।

সমালোচকদের উদ্দেশ্যে তিনি  বলেন, বিএনপি নির্বাচনে যেসব ইশতেহার দিয়েছে তার প্রতিটি প্রতিপালিত হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) সংসদীয় আসনে উন্নয়ন তরান্বিত করতে তিনি যে ওয়াদা করেছেন তার প্রতিটি পালন করবেনউন্নয়ন কাজ তরান্বিত করতে তিনি ভাই ভাগিনা চাচা কিংবা নিকটাত্মীয় দেখে নয় প্রকৃত মানুষকে সরকারের যাবতীয় সুযোগ সুবিধার আওতায় আনা হবে।

নেতাকর্মীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীর চালচলন আচার ব্যবহার সংযত রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে নইলে বিএনপি তে জায়গা হবেনা।

এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এতিম ও অসহায় মানুষের মাঝে সরকারি বরাদ্দকৃত খেজুর বিতরণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে  দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়

বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন