আবহাওয়া

মেঘাচ্ছন্ন রাজধানী, বজ্রবৃষ্টির আভাস

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (১৪ মার্চ) ভোর থেকেই ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে আছে। বেলা বাড়লেও সূর্য বেশিরভাগ সময় মেঘের আড়ালে থাকায় যেকোনো সময় বৃষ্টি নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ ও সিলেট বিভাগ-এর কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে গতকাল শুক্রবার  (১৩ মার্চ) টানা কয়েক দিনের হালকা গরম ও গুমোট আবহাওয়ার পর রাতে রাজধানীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে রাতভর হালকা বাতাসও প্রবাহিত হয়েছে, এতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন