সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিকেলে গণমাধ্যমকে জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছায়। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে হাসপাতালের নিউরো বিভাগের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। দীর্ঘ ভ্রমণেও তার কোনো জটিলতা হয়নি বলেও চিকিৎসকেরা জানিয়েছেন।
এর আগে রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়।
গত শুক্রবার (১৩ মার্চ) তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় পৌনে চার ঘণ্টা ধরে চলা সেই অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
এসি//