বিনোদন

অভিনেতা শামস সুমন আর নেই

জনপ্রিয় নাট্য অভিনেতা শামস সুমন মারা গেছেন। বিকেলে বাসায় অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬-৪৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

শামস সুমন সম্প্রতি অভিনয়ে অনিয়মিত হলেও রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন

শামস সুমন নব্বইয়ের দশকের শেষভাগ থেকে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

নাটকের পাশপাশি মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২) প্রভৃতি সিনেমায়ও তিনি অভিনয় করেছেন।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ সিনেমায় প্রাণবন্ত অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপন ও সিনেমায় বহুমাত্রিক চরিত্রে অভিনয়  করা শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বনন’-এরও সদস্য ছিলেন।

মরহুম-এর জানাজার নামাজ আগামীকাল (১৮ মার্চ) সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন