দেশজুড়ে

সিডিউল বিপর্যয়ে ৩ ট্রেন বাতিল

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতর ঘটনায় সিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এরমধ্যে একটি ঢাকাগামী হলেও, অপর দুটি পার্বতীপুর ও রাজশাহীগামী ছিল।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টায় বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও দুপুর ৩টা ৩০ মিনিটের কাঞ্চন আন্তঃনগড় কমিউটার ট্রেনের ডাউন যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে বড় ধরনের এই সিডিউল বিপর্যয় হয়েছে। আপ সিডিউলে কোন প্রভাব না থাকলেও, ডাউনে এর প্রভাব পড়েছে। তাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৩টি ট্রেনের ডাউন সিডিউল বাতিল করা হয়েছে।

এর মধ্যে যারা ৩টি ট্রেনে টিকিত ক্রয় করেছে- তাদের টিকিটের মুল্য ফেরৎ দেয়া হবে। একই সাথে সিডিউল স্বাভিব পর্যায়ে ফিরে আসার পর শুক্রবার থেকে আবারো যথা সময়ে ট্রেনগুলো পঞ্চগড় থেকে যাত্রা শুরু করবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন