সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে
সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) মানবপাচার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান জানান, “তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড দিয়েছেন আদালত।”
দুপুরে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে তুলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের এসআই রায়হানুর রহমান। পরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আই/এ