দেশজুড়ে

থানায় ঢুকে পুলিশ মারধরের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসসহ পুলিশ সদস্যদের মরাপিটের ঘটনার মামলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি ও গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান সারোয়ারে আলম।

পুলিশ জানিয়েছে, পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ভোররাতে জামায়াত নেতা পলাশকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।  তিনি এ মামলার প্রধান আসামি পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরেরও সভাপতি ছিলেন।

এর আগে  ২৫ মার্চ রাতে পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগ পত্রসহ পলাশবাড়ী থানায় যান এবং ওসির সঙ্গে কথাবার্তার একপর্যায়ে তর্কবিতর্কের সৃষ্টি হয়।

পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়- জামায়াত নেতা পলাশ থানার ওসিকে তাৎক্ষণিকভাবে অমীমাংসিত একটি খোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন এবং চাপ প্রয়োগ করেন। শেষ পর্যন্ত ওসি রাজি না হলে ওই নেতাসহ তার সঙ্গে থাকা যুবকরা ওসির ওপর চড়াও হন। একপর্যায়ে ওসিকে আক্রমণসহ মারধর করেন

এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়, এতে এক নারী কনস্টেবলসহ পুলিশের নয় সদস্য আহত হন।

এ ঘটনায়  পলাশবাড়ী থানার আহত এএসআই রুহুল আমিন ২৬ মার্চ বাদী হয়ে একটা মামলা দায়ের করেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন