আন্তর্জাতিক

ট্রাম্পকে সরাতে মার্কিন ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলন-এর ডাক

যুক্তরাষ্ট্রজুড়ে আবারও বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে। ‘নো কিংস’ নামে এই কর্মসূচির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।

আয়োজকদের জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) সারা দেশে ৩ হাজারেরও বেশি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। তাদের মতে, এটি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভের দিনলিপি ভুক্ত হবে।

এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবর মাসেও এই আন্দোলন হয়েছিল। তখন লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল।

আয়োজকদের দাবি, জুনে প্রায় ৫০ লাখ মানুষ এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নেয়।

এবারের বিক্ষোভে অনেক বিষয় নিয়ে প্রতিবাদ হবে। এর মধ্যে আছে ট্রাম্পের ইরান আগ্রাসন এবং অভিবাসনবিরোধী নীতি।

ওয়াশিংটন ডিসি, মিনিয়াপোলিস, শিকাগো এবং সান ফ্রান্সিসকোতে বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

ছোট অঙ্গরাজ্য ভারমন্টেও ৪০টির বেশি বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। রাজ্যটিতে মাত্র ৬ লাখ ৪৬ হাজার মানুষ বাস করে। তারপরও সেখানে এত কর্মসূচি নেয়া হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন