আন্তর্জাতিক

আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৫

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে পাঁচজন আহত হয়েছেন। আহতরা সবাই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে আবুধাবির সরকারি মিডিয়া অফিস।

শনিবার (২৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আহতদের কারও অবস্থা মাঝারি, আবার কারও আঘাত হালকা।

এর আগে আবুধাবি মিডিয়া অফিস জানায়, শহরের খালিফা ইকোনমিক জোন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুটি স্থানে আগুন ধরে যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটিকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন