দেশজুড়ে

পাবনায় জ্বালানি তেল সংকট, কর্মস্থলে ফিরতে ভোগান্তি

ঈদুল ফিতর উৎসব শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, কিন্তু পাবনায় তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল নেইবোর্ড ঝুলছে, আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত তেল।

শনিবার (২৮ মার্চ) জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এ চিত্র দেখতে পাওয়া যায়। ফিলিং স্টেশন মালিকদের দাবিবাঘাবাড়ী ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় তারা জ্বালানি দিতে পারছেন না।

সরেজমিনে দেখা গেছে, পাবনা সদরসহ বিভিন্ন উপজেলার পাম্পগুলোতে তেল না পেয়ে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে যারা বাড়ি এসেছিলেন, তারা কর্মস্থলে ফেরার পথে বিপাকে পড়েছেন।

যাত্রীরা ৪-৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০-৩০০ টাকার তেল পাচ্ছেন। অনেকে দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না পেয়ে খালি হাতে ফিরছেন।

তেলের অভাবে দূরপাল্লার অনেক যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যার প্রভাব পড়েছে লঞ্চ ও ফেরিঘাটেও।

গণপরিবহন ও স্পিডবোটে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কাজিরহাট-আরিচা ঘাটেও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। মোটরসাইকেল চালক জাহিদ সরদার জানান, তিন দিন ঘোরার পর মাত্র ৩০০ টাকার তেল পেয়েছেন।

আরেক ভুক্তভোগী লিটন হোসেন জানান, রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েও তিনি তেল পাননি। কৃষক জসিম বলেন, কেবল যাত্রী বা চালকেই নয়সেচের জন্য কৃষকরা তেল পাচ্ছেনা, সেচের তেলের অভাবে কৃষকরাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

 

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন