শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষা ৭ জুন

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। একই দিনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বোর্ডগুলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসের প্রথমার্ধে আয়োজনের বিষয়ে পরিকল্পনা করে। পাশাপাশি সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এদিকে, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষাকে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ইতোমধ্যে মাঠ পর্যায়ের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার পরিবেশ ঠিক রাখতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মাউশি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন