দেশজুড়ে

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনসংলগ্ন এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) রাত ৯টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে এবং কিছু বগি পাশের জমিতে উল্টে যায়।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া গণমাধ্যমকে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কাজ শুরু করার প্রস্তুতি নেয়।

এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ বা হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

দ্রুত উদ্ধার কার্যক্রম শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন