আন্তর্জাতিক

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গুরুতর আহত

তেহরানের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলায় ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

বুধবার (০১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানায়, ‘আমেরিকান-ইহুদিবাদী শত্রুর’ হামলায় ড. কামাল খারাজি মারাত্মকভাবে আহত হয়েছেন। তবে তার আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে সিএনএন জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। একই সঙ্গে এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে হামলার ঘটনার পর নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মঙ্গলবার (৩১ মার্চ) ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে এমন হামলায় ইরানের আর কোনো শীর্ষ নেতা নিহত হলে এর জবাবে সরাসরি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানো হতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন