আন্তর্জাতিক

হাস্যকর কার্যকলাপ করছেন ট্রাম্প: ইরান

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য যুদ্ধবিরতি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক অবস্থানকে ‘হাস্যকর কার্যকলাপ’ বলে মন্তব্য করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তারা স্পষ্টভাবে জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ কোনোভাবেই ইরানের শত্রুদের জন্য উন্মুক্ত করা হবে না।

এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, বর্তমানে হরমুজ প্রণালির ওপর তাদের দৃঢ় ও কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে।

এর কিছুক্ষণ আগেই ট্রাম্প দাবি করেন, ইরানের রাষ্ট্রপতি তার কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। তবে তিনি শর্ত জুড়ে দেন—হরমুজ প্রণালি পুরোপুরি “উন্মুক্ত, বাধামুক্ত ও নিরাপদ” না হলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না।

এই গুরুত্বপূর্ণ জলপথকে ঘিরে দুই দেশের বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। একদিকে ইরান নিজেদের সার্বভৌমত্ব ও সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থানে অনড়, অন্যদিকে যুক্তরাষ্ট্র এই প্রণালিকে কেন্দ্র করে তেহরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করছে।

তথ্যসূত্র: আলজাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন